এলো রেনো এইস

১০ অক্টোবর, ২০১৯ ১৮:৩৪  
প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১০ অক্টোবর) রোনো এইস অবমুক্ত করলো অপ্পো। মাত্র ৩০ মিনিটে স্মার্টফোনটির ৪ হাজার এমএইচ ক্ষমতার ব্যাটারি চার্জ দিতে সক্ষমতা অপ্পোর গেমিং-কেন্দ্রিক এই ফোনটির অনেক গুলো ফিচার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত স্মার্টফোন ওয়ানপ্লাস ৭টির সাথে মিল আছে । গন্ধম সিরিজের চল্লিশতম বার্ষিকীতে বিশেষ এই ফোনটির মাত্র ৩০ হাজার ইউনিট বাজারে ছাড়ছে রেনো। রেনো এইস ফোনটিতে আছে স্ন্যাপড্রাগন ৮৫৫প্লাস চিপসেট, রেশমী মসৃণ ৯০ হার্জ অ্যামোলেড স্ক্রিন (৬.৫ ইঞ্চি,২,৪০০ x ১,০৮০ রেজোলিউশন, "ওয়াটারড্রপ নচ), ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার, ৪৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা(কিন্তু ১.৬ অ্যাপারচার এর পরিবর্তে ১.৭ অ্যাপারচার), ইউএফএস ৩.০ ফাস্ট স্টোরেজ এবং স্টেরিও স্পিকার। এছাড়া পেছনে কোয়াড ক্যামেরাতেও থাকছে ১৩ মেগাপিক্সেল ২.৪ অ্যাপারচারের টেলিফটো ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ১১৬ ডিগ্রি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল মনোক্রম ক্যামেরা। ফোনটিতে রয়েছে ভিডিও স্থিতিশীল প্রযুক্তি যা ১০৮০পি এ ৬০ এফপিএস পর্যন্ত সমর্থন করে। ভিডিও রেকর্ডিংয়ের জন্য এতে আছে ৫এক্স হাইব্রিড জুম। ডিভাইসের ৬৫ ওয়াট সুপারভিওওসি ২.০ ফিচারের মধ্যে দিয়ে অপ্পোর এই যুগান্তকারী ফোন রেনো এইস ইন্ডাস্ট্রিতে প্রশংসনীয় রেকর্ড গড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কারণ মাত্র ত্রিশ মিনিটেই চার হাজার এমএএইচ ব্যাটারিকে পুরোপুরি চার্জ করতে পারে এ ফিচারটি। আগামী ১৭ই অক্টোবর থেকে এই রেনো এইস এর ৮ জিবি র‌্যাম প্লাস ১২৮জিবি স্টোরেজের ভার্সন প্রথম পাওয়া যাবে চীনে, যার দাম হবে ২ হাজার ৯৯৯ ইউয়ান এবং অন্যদিকে ১২ জিবি র‌্যাম প্লাস ২৫৬জিবি স্টোরেজের ভার্সনের দাম হবে তিন হাজার ৭৯৯ ইউয়ান। ডিজিবাংলা/প্রান্ত